× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:৩৮ এএম

ভৈরবে খেলা নিয়ে দ্বন্দ্বে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১০ জানুয়ারি) বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পৌর এলাকার ঘোড়াকান্দা বালুর মাঠ এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মাঠে মসজিদপাড়া এলাকার কিছু তরুণ ক্রিকেট খেলছিলেন। এ সময় পলাশের মোড় এলাকার অন্য একটি দল সেখানে ফুটবল খেলতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক তরুণকে মারধর করা হলে বিকেল চারটার দিকে দুই পক্ষের মধ্যে প্রথম দফায় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

পরে রাতের দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া–পাল্টাধাওয়া চলে। টর্চলাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে সংঘর্ষ চালানো হয় বলে জানান স্থানীয়রা। এতে আহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষের সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

ভৈরব–কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি জানান, আহতদের মধ্যে ১৬ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!