× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:৪৯ এএম

কিশোরগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ১৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ১১:৪৯ এএম

খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে মামলা করেন। অভিযানে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জেরে শনিবার সকাল থেকে আবারও দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের হামলায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এতে পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দু’পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

রূপালী বাংলাদেশ

Link copied!