× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২১ পিএম

দুই মাছ ব্যবসায়ীর প্রাণ গেল ট্রাকচাপায়

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:২১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ হামজা ও মোমেন মিয়ার নামের দুজন মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ওপরে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় মোটরসাইকেল আরোহী নিপু মিয়ার নামের আরেকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় ট্রাক জব্দসহ চালক পারভেজ মিয়া (৩২)-কে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি সুমন কুমকার চৌধুরী।

নিহত আব্দুল্লাহ হামজা পৌর শহরের চণ্ডিবের শওকত আলী মোল্লা বাড়ির দুলাল মিয়ার ছেলে ও নিহত মোমেন মিয়া পলতাকান্দা এলাকার কালাম মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দাওয়াত খেতে আব্দুল্লাহ, মোমিন ও নিপু মোটরসাইকেল যুগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাচ্ছিল। তারা তিনজনই মৎস্য ব্যবসার সাথে জড়িত। যাওয়ার পথে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মৎস্য ব্যবসায়ী ফনি বুশন বলেন, একটি দাওয়াতে আশুগঞ্জে যাচ্ছিল তারা তিনজন। যাওয়ার পথে ট্রাকটি পেছন দিক থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল্লাহ ও মোমেন মৃত্যু বরণ করে। আব্দুল্লাহর দুই ছেলে ও এক মেয়ের জনক। ভৈরব মৎস্য আড়তে আল্লাহ ভরসা নামে মাছের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে৷ এদিকে নিহত মোমেন মিয়া দুই মেয়ে এক ছেলে রয়েছে। মোমেন মৎস্য আড়ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের বিক্রি করত।

ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমকার চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দসহ চালক পারভেজ মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। ট্রাক ও মোটরসাইকেল দ্রুতগতিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতরা চিকিৎসা নিতে ঢাকায় গিয়েছিল। আব্দুল্লাহ ও মোমেন নামে দুজন পথিমধ্যে নিহত হয়েছে। নিপু মিয়া নামে আরেক আরোহী ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!