× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৫৬ এএম

চিরকুট লিখে তরুণের আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৫৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের স্লুইসগেট বাজারসংলগ্ন গণকপাড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক তরুণ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কালাম গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিচে নামানো হলে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। 

একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে; তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!