× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

উলিপুরে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুরে আব্দুল জব্বার আলী (৬১) নামের এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কালু ডাঙ্গা এলাকার বাসিন্দা এবং মৃত মেহের আলীর দ্বিতীয় পুত্র।

জানা গেছে, সোমবার (১৩ এপ্রিল) রাতের কোনো এক সময় তিনি নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরদিন মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তার বোন জামাই আব্দুল করিম তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি আব্দুল জব্বার আলীকে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জব্বার আলী পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি নীরবে জীবনযাপন করছিলেন।

হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিষয়টি দ্রুত উলিপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে উলিপুর থানার ওসি মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!