× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৫৮ পিএম

মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, চালক আহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৪:৫৮ পিএম

আহত ট্রাকচালক। ছবি- রূপালী বাংলাদেশ

আহত ট্রাকচালক। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ট্রাকচালকের নাম আলমগীর হোসেন। তিনি যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের সাহেব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে। সেই সঙ্গে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আরও টাকা দাবিতে তাকে পুনরায় আঘাত করা হলে চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত অবস্থায় ট্রাকচালক আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন ইবি থানার ওসি মাসুদ রানা। তিনি জানান, একটা ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Link copied!