কুষ্টিয়া শহরে আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজা।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে আমির হামজা লিখেন, আমার অবিভাবকে কে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরিক্ষা?
তিনি লিখেন, আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াত ইসলামী'র আমীর অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।


