ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অসুস্থ আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপি প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৫৭ পিএম
আমির হামজাকে দেখতে হাসপাতালে বিএনপি প্রার্থী। ছবি : রূপালী বাংলাদেশ

অসুস্থ জামায়াতে ইসলামী প্রার্থী আমির হামজাকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিএনপি প্রার্থী জাকির হোসেন সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুষ্টিয়া-৩ (সদর) আসনের উজানগ্রাম ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ চলাকালে মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ বোধ করেন। তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থতার খবর পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারও হাসপাতালে ছুটে যান। তিনি অসুস্থ প্রার্থীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

জাকির হোসেন সরকার মুফতি আমির হামজার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বী হলেও অসুস্থতার খবরে এক প্রার্থীর অন্য প্রার্থীর পাশে দাঁড়ানো এই ঘটনা স্থানীয় মানুষ ও ভোটারদের কাছে মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।