× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:১১ পিএম

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে : আইনমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৪:১১ পিএম

বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : রূপালী বাংলাদেশ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে। 

এর আগে খাল খনন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। 

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ভার:) আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রমুখ।

Link copied!