ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইসলামবিদ্বেষী-নাস্তিক : আমির হামজা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:২৫ এএম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যে আমির হামজা বলেন, বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ইসলামবিদ্বেষী। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্য নিয়ে মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি খাতে ব্যবস্থাপনার কারণে বিভিন্ন এলাকায় তেলের সংকট তৈরি হয়েছে। কুষ্টিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনের উদাহরণ টেনে তিনি বলেন, জ্বালানি সরবরাহে সীমাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে।

এমপি আমির হামজা বলেন, হাসপাতালসহ জরুরি সেবায় ব্যবহৃত জেনারেটরের জন্য প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তার মতে, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না।