× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:১৭ পিএম

কুষ্টিয়ায় ডাম্প ট্রাকের ধাক্কায় নারীসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৫, ০৭:১৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার পাথর বোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় সিএন‌জি চালক ও এক যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে সিএন‌জির আরো দু্ই যাত্রী। শুক্রবার (৩১ জানুয়া‌রি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর রানাখ‌ড়িয়া ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যাত্রীর নাম তা‌নিয়া আক্তার (৩০)। অপর নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া একটি সিএন‌জি যাত্রী ভেড়ামারার দিকে যাচ্ছিল। সিএন‌জি‌ মিরপুর রানাখ‌ড়িয়া ঘোড়ামারা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি পাথর বোঝাই ডাম্প ট্রাকের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হা‌রিয়ে ধাক্কা দেই। এতে সিএন‌জি‌ দুমড়ে মুছরে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মৃত‌্যু হয়। এ সময় সিএন‌জিতে থাকা আরো দুইজন যাত্রী গুরুত্বর আহত হয়। স্থ‌নীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ আল মামুন বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনায় পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। ডাম্প ট্রাক‌টি পুলিশের হেফাজতে আছে। 

আরবি/জেডআর

Link copied!