× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৫০ পিএম

কুষ্টিয়ায় দিনদুপুরে নারীকে জবাই করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:৫০ পিএম

হত্যার শিকার নারীর গলাকাটা মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

হত্যার শিকার নারীর গলাকাটা মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ায় দিনদুপরে বাহারি বেগম (৬৫) নামে এক নারীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। 

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আনুমানিক ৩টার সময় কুষ্টিয়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ‍নিহত বাহারি বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।

এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের হরিশংকরপুর এলাকার লকাই পড়ামানিক সড়কের একটি বাসা থেকে জবাই করা অবস্থায় বাহারি বেগম নামের এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তার স্বামী মৃত। আর সন্তানরা অন্য স্থানে থাকায় তিনি একাই বাসায় থাকতেন।

মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘এখন ঘটনাস্থলে আছি। জানতে পেরেছি, তিনি বাসায় একাই থাকতেন। স্থানীয়রা দুপুর ২টার দিকেও তাকে দেখেছেন। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৩টার দিকে ঘটনা ঘটতে পারে।’

Link copied!