× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৪১ এএম

মুরগির খামারে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ছাত্রদল নেতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৪১ এএম

নিহত  রাকিব হাসান । ছবি : সংগৃহীত

নিহত রাকিব হাসান । ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে রাকিব হাসান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

রাকিব রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুতে রাতে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের বাড়িতে রাকিব মুরগির খামারে হিটারে পানি গরম করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা বলেন, বিদ্যুৎস্পর্শে এক যুবক মারা গেছেন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর মুন্না বলেন, বিদ্যুৎস্পর্শে রাকিব অকালে মারা গেছেন। তার মৃত্যুতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!