× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:২৭ পিএম

১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৪:২৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ১০ কোরআনের হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় হাফেজদের বাবাদেরও। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমী মিলনায়তনে এ আয়োজন করা হয়। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে হাফেজদের চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক। 

এদিকে ১০ হাফেজকে পাগড়ি ও সন্মাননা প্রদানকে কেন্দ্র করে ‘দস্তারবন্দী সম্মেলন ও ইসলামী মাহফিল’ এর আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ। 

অনুষ্ঠানে তা’লীমুল উম্মাহ ইসলামী একাডেমী’র পরিচালক এইচ.এম লোকমান মাজহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বটতলী জামিয়া আশরাফুল মাদারিস’র মুহতামিম মুফতী মামুনুর রশীদ। 

মাদরাসা শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি রওযাতুল উলূম ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন তাহেরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বটতলী জামিয়া আশরাফুল মাদারিস’র মুহাদ্দিস মাওলানা সোলায়মান ও সাবেক মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান। 

এছাড়াও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌরসভার সেক্রেটারি মাওলানা জাহিদ হোসাইন, বাংলাদেশে জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর পৌরসভা ১১ নং ওয়ার্ড’র সেক্রেটারি জামাল কবির এবং আবরার ফাউন্ডেশনের পরিচালক মোরশেদ আলম অমিসহ আরও অনেকে। 

এ সময় বক্তারা বলেন, কুরআন মানবতার মুক্তির সনদ।  পথহারা মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ-তায়ালা কুরআন নাজিল করেছেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে হলে আমাদের আবার কুরআনের কাছে ফিরে যেতে হবে।  কারণ আল-কুরআন দুনিয়া ও আখেরাতের সকল সমস্যার সমাধান।  কুরআনে হাফেজরা আলোর দিশারি।  আল্লাহ তাদের অন্তরে কুরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কুরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে এবং তাদের দেখে সবাই কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে। 

রূপালী বাংলাদেশ

Link copied!