× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০২:৫৮ পিএম

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০২:৫৮ পিএম

রিয়াজুল ইসলাম রাজু। ছবি : রূপালী বাংলাদেশ

রিয়াজুল ইসলাম রাজু। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঈদুল আজহার দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় রিয়াজুল ইসলাম রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৩০ মে) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবত। এর আগে গতকাল শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের বাসিন্দা রিয়াজুল ইসলাম রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঈদের দিন ওই বিরোধের জেরে রাজু ধারালো দা দিয়ে পূর্ণিমা আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্বজনরা পূর্ণিমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

ঘটনার পর পূর্ণিমা আক্তারের মা পাখি বেগম বাদী হয়ে রিয়াজুল ইসলাম রাজুকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবত বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!