× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৪৭ পিএম

‘যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই ধানের শীষ বিজয়ী হয়েছে’ 

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘যখনই সুষ্ঠু ভোট হয়েছে তখনই বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে। আমাদেরকে জনগণ আন্তরিকভাবে গ্রহণ করেছে, তাই বিজয়ী হয়েছি। এজন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘২০০৮ সালের পর আর কোনো ভোট হয়নি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে দখলদারত্বের রাজনীতি ও ভোট হয়েছে। বর্তমানে দেশে একটি নির্বাচনি আবহ তৈরি হয়েছে, ভোটের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনকে স্বাগত জানিয়েছেন।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর প্রার্থী বিভিন্ন জায়গায় অপপ্রচার করছেন, বিএনপি এতিমের টাকা মেরে খেয়েছে। তিনি এসব বলে খালেদা জিয়াকে অসম্মান করেছেন, ছোট করেছেন। খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানিত। বিগত দিনগুলোতে হাসিনা ও ফ্যাসিস্ট দোসররা যে ভাষায় কথা বলেছে জামায়াতের প্রার্থী একই ভাষায় কথা বলছেন। এ অপপ্রচারের জন্য জামায়াতের প্রার্থীকে লক্ষ্মীপুর ও দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’

এ সময় পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!