× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৩২ পিএম

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে রনি মিয়া (২২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দৈখাওয়া বিওপি এলাকার সীমান্ত মেইন পিলার ৯০২ থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে উত্তর গোতামারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি মিয়া হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের হারুন মিয়ার ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতের ৭৮ শিষরাম বিএসএফ ক্যাম্পের টহলদল গরু চোরাচালানের সঙ্গে জড়িত বাংলাদেশি চোরাকারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মো. রনি মিয়া (২২) গুলিবিদ্ধ হন। গুলি তার পেটে লাগে।

স্থানীয় সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় রনিকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি সূত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!