লালমনিরহাটের কালীগঞ্জে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাবেক আমির আব্দুল লতিফ মাস্টার।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে তিনি লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষ তুলে দিয়ে দলীয় যোগদান নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সবুজ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজ্জাকুর ইসলাম।
উল্লেখ্য, আব্দুল লতিফ মাস্টার ২০১৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হন। সে সময় জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করলেও তিনি দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেন, যার ফলে তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন, তবে বর্তমানে সেই দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন।
মুঠোফোনে যোগাযোগ করলে আব্দুল লতিফ মাস্টার বিএনপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার উন্নয়ন ও কালীগঞ্জ উপজেলাবাসীর স্বার্থরক্ষার জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

-20260105183633.webp)

