ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগের ৬১ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৬১ জন ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও আদিতমারী–কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং একগুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি।’

অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।