× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:৩৯ পিএম

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন : ত্রাণমন্ত্রী

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৩:৩৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : রূপালী বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি : রূপালী বাংলাদেশ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছেন। তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে তাদের কখনোই দেখা যায়নি। প্রধানমন্ত্রী যেমন পদ্মা ব্যারেজ ঘোষণা দিয়েছিলেন, তেমনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে ‌‘তিস্তাপাড়ের ভালোবাসার বাজার’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পদ্মা ব্যারাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অনেক আগের সরকারই এই কাজের অগ্রগতি করে রেখেছিল, একনেক শুধু এটি পাস করিয়েছে। তবে তিস্তা হচ্ছে আমাদের বর্তমান মহাপরিকল্পনা। এই দুই কোটি মানুষের জন্য তিস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারেন না, তারাই এর বিরোধিতা করছেন।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ‘যেভাবেই হোক না কেন, সীমান্তে বিনা বিচারে কোনো ব্যক্তিকে গুলি করে মারা উচিত নয়। সীমান্তে কেউ যদি অপরাধী হিসেবে প্রমাণিতও হয়, তবে তাকে আইনের আওতায় আনা উচিত।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান এবং জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রূপালী বাংলাদেশ

Link copied!