ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালকিনিতে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০২:৩৮ পিএম
মতবিনিময় সভা। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুর-৩ আসনের সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে জেলা নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে কালকিনি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম।

সভায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণ নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইফ-উল-আরেফিন, মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক শুভ্র চৌধুরী, কালকিনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদুল হাসান, র‌্যাব-৮-এর কমান্ডার মীর মনির হোসেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিহার রায় এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।