× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩৮ পিএম

ব্যাংকের ডিএসআরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:৩৮ পিএম

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের রাজৈরের কামালদী ব্রিজের ওপর থেকে ব্যাংকের ডিএসআরের কাজ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করছেন।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদারীপুরের রাজৈর পৌর এলাকার ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের টেকেরহাট শাখা, পাইকপাড়ার ফুলতলা ও আমগ্রাম বাজার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে নগদ ২৪ লাখ টাকা একটি ব্যাগে করে নিয়ে একই উপজেলার বাজিতপুর মজুদদার বাজারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কামালদী ব্রিজ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি এজেন্ট ব্যাংকিং টেকেরহাট শাখার ডিএসআর সুশময় চক্রবর্তীর সঙ্গে কথা বলে। এ সময় তারা তার মুখের সামনে কিছু ধরে ভয় দেখায় এবং সুশময়ের হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে টাকার ব্যাগ নিয়ে তারা মাদারীপুরের দিকে চলে যায়।

ভুক্তভোগী সুশময় চক্রবর্তী ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের টেকেরহাট শাখার এজেন্ট ব্যাংকিংয়ের ডিএসআর। তিনি রাজৈর পৌর এলাকার রাজৈর সাহাপাড়ার মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে।

টেকেরহাট শাখার ম্যানেজার মনতোষ সরকার জানান, ‘ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করছে। আমরা বিষয়টি ব্যাংকের কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ছিনতাইকারীরা ভয় দেখিয়ে টাকার ব্যাগটি নিয়ে যেতে পারে। তবে বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!