ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক এমপি প্রার্থী আল আমিন গ্রেপ্তার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৮:২৫ পিএম
সাবেক এমপি প্রার্থী আল আমিন।ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর-২ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী ও রাজৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আল আমীন মোল্লাকে যশোরের বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে  ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি মাদারীপুরের রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার আল আমিন মোল্লা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ বছর তিনি রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।


 
তিনি রাজৈরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম হারুন উর রশীদের ছোট ছেলে। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে।
 
রাজৈর থানার ওসি শেখ মো. আমিনুল ইসলাম জানান, যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে। আমরা দল পাঠিয়েছি তাকে রাজৈর থানায় নিয়ে আসার জন্য।