× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৩১ পিএম

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০১:৩১ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে গভীর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা চলা, এই সংঘর্ষে অন্তত দুইজন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। 

শনিবার রাতেও দেশীয় অস্ত্রশস্ত্র এবং শতাধিক হাতবোমা বিস্ফোরণের মধ্যে দুই পক্ষ মুখোমুখি হয়। সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদারীপুর সদর মডেল থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি ফেরাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুরো এলাকায় এই ধরনের সংঘর্ষের কারণে আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!