× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১১:০৮ পিএম

অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১১:০৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের ডাসার উপজেলা ঢাকা-বরিশাল সড়কের পাশে খালের জায়গা অবৈধভাবে ভরাট করে গড়ে ওঠা দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়াও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানাও গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। 

আজ রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার সানমান্দি ও পাথুরিয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন। 

এ ছাড়াও অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার ব্রিগেড অংশ নেয়।

অভিযান সূত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার আংশিক গোপালপুর এলাকা থেকে সানমান্দি পর্যন্ত ৮ কিলোমিটার বরিশাল খাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অবৈধভাবে খাল পাড় দখল আর দূষণে বন্ধ হয়ে যায়। এর কারণে অভিযানের কাজে নামে উপজেলা প্রশাসন।

এ সময় একই এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায়ও অভিযান পরিচালনা করে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন, মাদারীপুরের ডাসারে বরিশাল খালের অংশে দখল ভরাট করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের নোটিশ দেওয়া হলেও সরিয়ে নেননি। সে কারণে রোববার সকাল থেকে অভিযান চালিয়ে খালটি অবৈধ দখলমুক্ত করা হয়।

এ ছাড়াও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একাধিক চুল্লিসহ অবৈধ কারখানাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আরবি/জেডআর

Link copied!