× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:২০ পিএম

ভোররাতে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৪:২০ পিএম

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে।       ছবি- রূপালী বাংলাদেশ

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী সাহেব রামপুর বাজারে আজ শুক্রবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় তানজিমা পেইন্ট এন্ড হার্ডওয়্যার, সাদ্দাম হাট ওয়ারসহ মোট চারটি দোকান আগুনে ধ্বংস হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় তিন থেকে চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারা অভিযোগ করেছেন, এটি কোনো স্বাভাবিক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে দোকানগুলোতে আগুন লাগানো হয়েছে।

ব্যবসায়ীরা বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি এবং আগুনের দ্রুত ছড়িয়ে পড়ার ধরন ইঙ্গিত দিচ্ছে যে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার মুহূর্তেই দোকানগুলো দাউ দাউ করে জ্বলে ওঠে এবং ফায়ার সার্ভিসের গাড়ি বাজারে পৌঁছানোর আগেই দোকানগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। এতে হতাশ ও ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

তবে ব্যবসায়ীদের দাবি, তদন্ত যথাযথভাবে না হলে প্রকৃত সত্য প্রকাশ পাবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!