× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০২ পিএম

হাদির ওপর গুলির প্রতিবাদে রাজৈরে সমাবেশ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় রাজৈর শাহ সুফি জনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ সড়কের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন হামলা সমাজে ভয় ও নীরবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মুফতি মাহামুদুল্লাহ ফাহামির সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা শরীয়তউল্লাহ সাদনান ও মাওলানা ওমর ফারুক।

প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Link copied!