× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০১:১০ পিএম

ভোটকেন্দ্রে ক্যামেরা স্থাপনের ৩ ঘণ্টার মধ্যেই ভাঙচুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০১:১০ পিএম

মাগুরায় একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

মাগুরায় একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

মাগুরায় একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। স্থাপনের মাত্র তিন ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। পর্যাপ্ত আলো না থাকায় তার মুখ শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যামেরা ভাঙচুরের ১০-১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়। সংশ্লিষ্টদের ধারণা, তাদের মধ্যেই কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু রাতেই ভাঙচুরের ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের নৈশপ্রহরী আফজাল হোসেন জানান, রাতে খাবার শেষে বিদ্যালয়ে ফিরে এসে তিনি কয়েকজন যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেন। সকালে ওঠে ক্যামেরা ভাঙা অবস্থায় দেখে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি মামলা করেছেন। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!