মাগুরা জেলার শালিখা উপজেলার কৃষ্ণপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌমেন মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের সন্তান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর-মাগুরা সড়ক পার হতে গিয়ে একটি বাসের ধাক্কা লাগে। এ সময় গুরুতর আঘাত পেলে তাকে মাগুরা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়েছে।


