× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০২:২৫ পিএম

স্বামীর ওপর চাপ কমাতে তেলের পাম্পের লাইনে নারীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০২:২৫ পিএম

তেলের পাম্পে নারীরা। ছবি : সংগৃহীত

তেলের পাম্পে নারীরা। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বামীদের কাজের চাপ কমাতে মাগুরায় এগিয়ে আসছেন নারীরা। কৃষিকাজে ব্যস্ত স্বামীদের সময় বাঁচাতে তারা নিজেরাই ফিলিং স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন।

মাগুরা জেলায় ১২টি পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল ও অকটেন সংগ্রহ করতে ভিড় করছেন কৃষক, যানবাহন চালক ও মোটরসাইকেল আরোহীরা। দীর্ঘ সময় অপেক্ষার কারণে কর্মব্যস্ত মানুষেরা সমস্যায় পড়ছেন। এ অবস্থায় পুরুষদের পাশাপাশি নারীরাও লাইনে দাঁড়িয়ে সহযোগিতা করছেন।

মঙ্গলবার সকাল থেকে মাগুরার ফাতেমা ফিলিং স্টেশনসহ বিভিন্ন পাম্পে নারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মাগুরা সদর উপজেলার কাটাখালী এলাকায় এলিজা বেগম শিশুকে কোলে নিয়ে তেলের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এলিজা বেগম বলেন, তার স্বামী কৃষিকাজ করেন। তেল নিতে অনেক সময় লাগে, কখনো পুরো দিনও লেগে যায়। এতে কৃষিকাজ ব্যাহত হয়। তাই স্বামীর কাজে সহায়তা করতেই তিনি লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন।

স্থানীয়রা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব ও অতিরিক্ত চাহিদার কারণে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বোরো ধান চাষের মৌসুমে সেচযন্ত্র চালাতে কৃষকদের ডিজেলের চাহিদা বেড়েছে।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পাম্পে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।

মাগুরার জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলায় জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটের তদারকি এবং পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে কৃষকরা জানিয়েছেন, বোরো মৌসুমে সেচযন্ত্র চালাতে নিয়মিত ডিজেল প্রয়োজন। সরবরাহ বিঘ্নিত হলে উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!