× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শালিখা (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৩১ এএম

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন দুই সাংবাদিক

শালিখা (মাগুরা) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১২:৩১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঈদে হতদরিদ্রদের চাল কম দেওয়ার ভিডিও সংবাদ প্রকাশের জেরে দায়ের করা চাঁদাবাজির মামলায় মাগুরার দুই সাংবাদিক জামিন পেয়েছেন। মাগুরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত থেকে তারা জামিন পান।

মামলাটি দায়ের করেন বুনাগাতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইরুব হাসান জিয়া।

মামলা নম্বর- শালিখা জিআর ১৬/২৬; শালিখা থানার মামলা নং-৬, তারিখ: ১৮/০৩/২০২৬। এতে বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আসামিপক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মো. রোকনুজ্জামান খান, অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ আরও কয়েকজন আইনজীবী।

উল্লেখ্য, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিনের ইন্ধনে এ মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

তারা এই মামলাকে হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিনের বদলি ও বিভাগীয় শাস্তির দাবিও জানিয়েছেন তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!