ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিংগাইরে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:০৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বাদ আছর উপজেলার গোবিন্দল জামটি বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই শোকসভা ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওসমান গনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মুফতি মো. জামাল হোসেন। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবদুল্লাহ ফারুকী, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ প্রমুখ।

বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বলেন, দেশের এই সূর্যসন্তান ন্যায়ের পথে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। অতি দ্রুত তার খুনিদের আইনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: মাওলানা নাজমুল হক, মুহাদ্দিস সালাহউদ্দিন, মো. রিয়াজুল হক পোদ্দার, আবুল কাসেম পোদ্দার ও শামিম পোদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে এবং তার দেখানো পথে অবিচল থাকতে তারা ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন।