× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:১৪ পিএম

ভাইয়ের হাতে ভাই খুন, আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:১৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে বজলুর রহমান রাবিল হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সাংবাদিক সম্মেলন করেছে তাঁর পরিবারসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বন্ধু একাদশের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শিকদার রিপন। এ সময় হত্যাকাণ্ডের বর্ণনা দেন নিহত বজলুর রহমান রাবিলের ছেলে সাকিবুল রহমান সাকিব।

লিখিত বক্তব্য ও নিহতের ছেলে সাকিবুল রহমানের বক্তব্য সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদরের দিঘী ইউনিয়নের নতুন বসতি গ্রামে বজলুর রহমান রাবিলের পৈত্রিক বাড়ি। সেই বাড়ির তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে অন্যান্য ভাইদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল।

এরই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ আলোচনার কথা বলে অন্য ভাইয়েরা রাবিলকে ঘরোয়াভাবে ডেকে নেন। আলোচনার এক পর্যায়ে ভাই ও ভাতিজারা মিলে রাবিলকে বেদম মারধর করেন। বাবাকে বাঁচাতে গেলে ছেলে সাকিবকেও মারধর করা হয়।

স্থানীয়দের সহায়তায় বজলুর রহমান রাবিলকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব জানান, হাসপাতালে নিয়েও তাকে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

সাংবাদিক সম্মেলন থেকে রাবিলের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!