× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:৪০ পিএম

ঘিওরে মোবাইল কোর্টের অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট

মানিকগঞ্জ (ঘিওর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ০৯:৪০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের ঘিওরে মোবাইল কোর্টের অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রাম এলাকা ও পয়লা ইউনিয়নের নারচী গ্রাম এলাকায় অভিযান চালানো হয়।

ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন এ অভিযান পরিচালনা করেন । এ সময় নারচী গ্রামের নারচী প্রাইমারি স্কুলের পশ্চিমে ধলেশ্বরী নদী হতে অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ মিটার পাইপ বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন । এসময় অবৈধ ড্রেজার পরিচালনাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।
 

আরবি/জেডআর

Link copied!