× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:২২ এএম

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি দল হিংস্র হয়ে উঠছে : আসিফ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:২২ এএম

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, একটি দল ততই হিংস্র থেকে আরও হিংস্র হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমরা গতকাল (বুধবার) সন্ত্রাস দেখেছি। আমাদের শরিক দল জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন রোডের পেট্রোল পাম্পের সামনে এনসিপিসহ ১০ দলীয় জোটের মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো হামলা-মামলা ও সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করে বলতে চাই—এবার সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না।’

আসিফ মাহমুদ বলেন, ‘আমরা নিশ্চয়তা দিতে চাই, ভোটের দিন আপনারা কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবেন। সেই পরিবেশ নিশ্চিত করতে ১১ দলীয় জোট সেখানে উপস্থিত থাকবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন—আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে কাল আমাদের নিষিদ্ধ করা হবে না, সেই নিশ্চয়তা কোথায়?’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘যদি কেউ ভুল করে এবং তার ফাঁসির রায় দেওয়ার সময় কেউ বলে—আজ তাকে ফাঁসি দেওয়া হলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না, তার নিশ্চয়তা কোথায়—তাহলে তার মানে আপনারাও ভুল করতে চান। তার মানে জুলাইব্যাপী যে গণহত্যা চালানো হয়েছে, আবারও সেই চিন্তা আপনাদের মাথায় রয়েছে।’

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের যদি শাস্তি দেওয়া না যায়, আপনারা যদি সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ান, তাহলে আমরা মনে করব—১৭ বছরে নিপীড়নের যে গল্প আপনারা শোনান, সেটি ভুয়া। যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীর পাশে দাঁড়ায়, তার পরাজয় অবশ্যম্ভাবী।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।’

তিনি বলেন, ‘মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে—যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।’

বিএনপির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনে এসে বলছে মামলা তুলে নেবে। এটি তাদের কূটকৌশল—এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা, অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রীতম দাশ, ব্যারিস্টার জুনেদ আহমেদ, ফয়সল মাহমুদ শান্ত, লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Link copied!