মৌলভীবাজারের মোকাম বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমানের বড় মেয়ে ইঞ্জিনিয়ার আমিরা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি বাজার এলাকায় সরাসরি ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের খোঁজখবর নেন। ইঞ্জিনিয়ার আমিরা রহমানের উপস্থিতিতে মোকাম বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এ সময় তিনি বলেন, আমার বাবা সব সময় সাধারণ মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। মৌলভীবাজার–৩ আসনকে আধুনিক, বৈষম্যমুক্ত ও জনকল্যাণমুখী এলাকায় পরিণত করতে ধানের শীষের বিজয় অত্যাবশ্যক।
স্থানীয় ভোটাররা ধানের শীষের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। অনেকে সুষ্ঠু প্রতিনিধিত্ব ও রাজনৈতিক পরিবর্তনের আশা প্রকাশ করেন। এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা মনে করছেন মোকাম বাজারে এই প্রচার নির্বাচনি মাঠে নতুন প্রাণ সঞ্চার করেছে।


