× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:০৭ এএম

রাজনগরে যাবজ্জীবন সাজাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:০৭ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে রাজনগর থানাধীন ২নং উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার বিরুদ্ধে বড়লেখা থানার জিআর-১১/০৭, দায়রা-৫৭/১১ মামলায় ডাকাতির অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।

এ ছাড়াও জিআর-২৪০/২০, জিআর-৫৫/১৮ (রাজনগর) এবং জিআর-১৩৫/২৩ (রাজনগর) মামলাসহ ডাকাতি সংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মৌলভীবাজারের পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই তাপস বনিক, এএসআই মো. জাহাঙ্গীর আলমসহ একটি টিম বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!