× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:৫৯ এএম

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিস্কৃত সেই পুলিশ সদস্য

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:৫৯ এএম

কনস্টেবল মো. নাজমুল তারেক। ছবি : সংগৃহীত

কনস্টেবল মো. নাজমুল তারেক। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটের বহুল আলোচিত ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক প্রায় চার বছর পর আদালতের আদেশে চাকরি ফিরে পেয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক মো. আমিরুল ইসলাম তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

নাজমুল তারেকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাকরিচ্যুতির আদেশের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল নাজমুল তারেককে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন।

২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল তারেকের সঙ্গে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে শিক্ষিকা অভিযোগ করেন, কপালে টিপ পরা নিয়ে তাকে কটূক্তি ও হেনস্তা করেন ওই পুলিশ সদস্য।

তবে শুরু থেকেই নাজমুল তারেক অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছিলেন, উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিক্ষিকার পায়ে স্পর্শ লাগায় তাদের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়েছিল। টিপ নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে পুলিশ বিভাগ তদন্ত করে। তদন্ত শেষে নাজমুল তারেককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর ২০২২ সালের নভেম্বরে চাকরিচ্যুতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন তিনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তার পক্ষে রায় দিয়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

Link copied!