× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:৩০ এএম

রাষ্ট্রপতি হতে চাওয়া সেই খাইরুল দেওয়ান ফের আলোচনায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০১:৩০ এএম

খাইরুল দেওয়ান। ছবি : সংগৃহীত

খাইরুল দেওয়ান। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হওয়ার পর অন্তর্জালেও শুরু হয়েছে নানা ধরনের জল্পনা-কল্পনা। রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান—এমন প্রশ্নে বিভিন্ন গণমাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরে আবারও আলোচনায় উঠে এসেছে একটি পরিচিত নাম— তিনি হলেন খাইরুল দেওয়ান।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের ফটোকার্ডে রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান— এমন প্রশ্নের জবাবে অনেকেই বিএনপির শীর্ষ নেতাদের নাম উল্লেখ করেছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী হাস্যরস ও ব্যঙ্গের ছলে খাইরুল দেওয়ানকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাওয়ার মন্তব্য করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম নতুন করে আলোচনায় আসে।

কে এই খাইরুল দেওয়ান?

খাইরুল দেওয়ান প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে। সে সময় তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেন। তবে নির্বাচন কমিশন তাকে মনোনয়নপত্র দেয়নি। সেই ক্ষোভে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তিনি মানববন্ধন করেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এরপর জাতীয় প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন স্থানে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দাবি করেন। এসব কর্মসূচির ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিম ও ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করেন।

রাজনৈতিক দলও গঠন করেন খাইরুল দেওয়ান

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে না পারলেও পরে জনকল্যাণ পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন খাইরুল দেওয়ান। দলটির ব্যানারে রাজধানীর পল্টন, তোপখানা, হাইকোর্ট ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করেন তিনি। নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন।

পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ইচ্ছার কথাও জানান তিনি। বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রোল ও হাস্যরসের সৃষ্টি হয়। সেই ধারাবাহিকতায় অনেক ব্যবহারকারী তাকে 'প্রিয় নেতা' বলেও সম্বোধন করতে শুরু করেন।

কেন আবার আলোচনায়?

সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা শুরু হলেই অতীতে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার আগ্রহ, ধারাবাহিক কর্মসূচি এবং ভাইরাল হওয়া ভিডিওগুলোর কারণে খাইরুল দেওয়ানের নাম নতুন করে সামনে চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

একটি ভিডিওতে খাইরুল দেওয়ান জানিয়েছেন, তার পূর্বপুরুষের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। সরকারি চাকরিজীবী বাবার কারণে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় তার বেড়ে ওঠা। বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায় বসবাস করেন।

Link copied!