× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:১০ এএম

ড. ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কি না, জানালেন সাবেক প্রেস সচিব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০২:১০ এএম

সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সাবেক প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাষ্ট্রপতি পদ নিয়ে চলমান বিভিন্ন আলোচনা ও জল্পনার মধ্যেই তিনি এ তথ্য জানালেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন না। তিনি আগের মতোই দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ব্যবসার প্রসার এবং ‘তিন শূন্যের বিশ্ব’ গঠনের লক্ষ্য বাস্তবায়নের কাজ চালিয়ে যাবেন।

শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, ‌‌‌একটি বিষয় নিশ্চিত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হবেন না। তিনি দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, ‘তিন শূন্যের বিশ্ব’ গঠনের স্বপ্ন বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা সম্প্রসারণে তার চলমান কাজেই নিবেদিত থাকবেন।

তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। বিভিন্ন মহলে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে কয়েকজনের নাম নিয়ে আলোচনা হলেও অধ্যাপক ইউনূসকে নিয়েও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শফিকুল আলমের বক্তব্যে সেই গুঞ্জনের অবসান ঘটল বলে মনে করছেন অনেকে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা ও দারিদ্র্য বিমোচনের ধারণার জন্য পরিচিত। তিনি ‘তিন শূন্যের বিশ্ব’ ধারণার মাধ্যমে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

শফিকুল আলম তার পোস্টে আরও উল্লেখ করেন, অধ্যাপক ইউনূস রাষ্ট্রীয় কোনো নতুন দায়িত্ব গ্রহণের পরিবর্তে তার দীর্ঘদিনের সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেই মনোযোগ অব্যাহত রাখবেন।

Link copied!