ভারতে চলমান ছাত্র আন্দোলন ঘিরে দিল্লির রাজপথে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আলোচনায় এসেছেন রিপাবলিক বাংলার সাংবাদিক ও উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আন্দোলনের মাঠে তাকে প্রকাশ্যে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছেন, বাংলাদেশের ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেলেও বর্তমানে তার নিজ দেশ ভারতে চলমান আন্দোলনে তাকে দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে না।
এ নিয়ে বিভিন্ন ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে তিনি কেন কোনো ভূমিকা রাখছেন না বা আন্দোলন নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন না।
তবে ময়ূখ রঞ্জন ঘোষের বর্তমান অবস্থান বা তিনি ভারত ছেড়ে পালিয়েছেন কি না— এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মন্তব্যের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ভারতের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে পরীক্ষায় অনিয়ম ও অন্যান্য ইস্যুতে বিক্ষোভ চলছে। দিল্লিসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা কর্মসূচি পালন করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন