× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ১২:৩২ পিএম

লাউয়াছড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৯, ২০২৫, ১২:৩২ পিএম

ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ছবি- সংগৃহীত

ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস।

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেললাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এ সময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, ‘গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!