ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বামীর অটোরিকশা থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:০৮ এএম
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে স্বামীর অটোরিকশায় চড়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় অটো উল্টে স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. ফারুক মিয়া তার স্ত্রী বিউটি আক্তারকে নিয়ে টঙ্গীবাড়ী থেকে বালিগাঁও যাচ্ছিলেন।

যাওয়ার পথে উপজেলার আমতলী সেগুনতলা পাকা রাস্তায় পৌঁছালে তার দ্রুতগতির অটোটি ব্রিজ থেকে নামার পথে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা বিউটি আক্তার রাস্তায় পড়ে মুখ ও মাথায় গুরুতর আহত হন। তার স্বামী স্থানীয় লোকজনের সহায়তায় টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

টঙ্গীবাড়ী থানার এসআই আব্দুর রহিম বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রাস্তার ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে অটোচালকের স্ত্রী মারা গেছেন। মরদেহ স্বজনদের অনুরোধে সুরতহাল রিপোর্ট করে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।