ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:৩৭ পিএম
ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-মাওয়া টোলপ্লাজাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররকৃত মো. সুমন আকন (৪৬) মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-মাওয়া টোলপ্লাজাগামী সড়কে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সুমন আকনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।