× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:১৫ এএম

পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:১৫ এএম

নিহত মো. মাহবুব আলম। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত মো. মাহবুব আলম। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব আলম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহবুব আলম উপজেলার বড়হিত ইউনিয়নের বড় ডাংরী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, মাহবুব ঈশ্বরগঞ্জ পৌর শহরের ‘রতন মেডিকেল হল’ নামক ফার্মেসিতে চাকরি করতেন। মঙ্গলবার রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়, যাতে তিনি ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!