× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৩০ পিএম

বিকট শব্দে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১০:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে সুমন মিয়া নামে এক অটোরিকশা চালক দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে নগরীর বিসিক শিল্প মাসকান্দা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ সুমন মিয়া সদর উপজেলার চুরখাই বেলতলি গ্রামের বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) মো. আজহারুল ইসলাম বলেন, নগরীর মাসকান্দার বিসিক শিল্প এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খালি একটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। বিকেলের দিকে হঠাৎ বিকট শব্দে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরিত অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে সুমন মিয়া অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন। এতে সুমন মিয়া দগ্ধ হন। পরে স্থানীয়রা সুমন মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান মো. আজহারুল ইসলাম।

রূপালী বাংলাদেশ

Link copied!