× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:৩০ পিএম

ময়মনসিংহে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১০:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে চারটি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গফরগাঁও পৌর এলাকার পাটমহল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যায় জনবহুল পাটমহল মোড়ে জমির উদ্দিনের খাবার হোটেল, মফিজ উদ্দিনের মুড়ির দোকানসহ মোট চারটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত হোটেল মালিক জমির উদ্দিন বলেন, সন্ধ্যায় পাশের মুড়ির দোকান থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত লোকজন ও মালামাল সরানোর চেষ্টা করি। ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার কাজ শুরু করে।

স্থানীয় ব্যবসায়ী মফিজ উদ্দিন বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা আমরা কেউই বলতে পারছি না। এ আগুনে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার দোলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করি। দোকানের ভেতরে পানি পৌঁছাতে কিছুটা সমস্যা হলেও দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাশাপাশি থাকায় আগুন সহজেই ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হয়েছে। তাদের প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!