শিল্পাঞ্চলখ্যাত ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী মো. ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী। এ সময় বিএনপির নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের পাইলট স্কুল সংলগ্ন বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এবি সিদ্দিক এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, ‘বর্তমানে আমাদের দলের অবস্থা ভালো নেই। ফলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিই এখন জনগণের একমাত্র ভরসা। তাই স্বজ্ঞানে ও স্বাভাবিক বিবেচনায় আমরা বিএনপিতে যোগদান করেছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন