ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৪৬ এএম
বিএনপিতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কাছে পাইলট স্কুল সংলগ্ন ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করেন।

জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর, এ বি সিদ্দিক, ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।