× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:২০ পিএম

পাকিস্তানের বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ ঘোষণা করেছিলেন শহীদ জিয়াউর রহমান : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:২০ পিএম

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘একাত্তরের ২৫ মার্চ পাক বাহিনীর বর্বর ক্র্যাকডাউনের পর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট গেটে ড্রামের ওপর দাঁড়িয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে উচ্চারণ করেছিলেন— ‘উই রিভোল্ট’।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার হাপানিয়া গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘স্বাধীনতার ইতিহাস আজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হচ্ছে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, রাজাকার-আলবদরদের পৃষ্ঠপোষকতা করেছে, আজ তারাই নতুন নতুন বয়ান তৈরি করে স্বাধীনতার ঘোষক হওয়ার গল্প শোনাচ্ছে—এটি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি নয়। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জনগণের সামনে তুলে ধরাই বিএনপির দায়িত্ব। শহীদ জিয়াউর রহমানের সাহসী ঘোষণা ও নেতৃত্ব ছাড়া মুক্তিযুদ্ধ সংগঠিত করা সম্ভব হতো না। এ সত্য ইতিহাসের পাতায় চিরদিন অমলিন থাকবে।’

প্রিন্স বলেন, ‘এই নির্বাচন শুধু এমপি নির্বাচনের লড়াই নয়—এটি সত্য ও মিথ্যার লড়াই, ইতিহাস রক্ষার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ধানের শীষে ভোট মানেই শহীদ জিয়ার আদর্শে ভোট; ধানের শীষে ভোট মানেই গণতন্ত্রে ভোট; ধানের শীষে ভোট মানেই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের ভাগ্য পরিবর্তন ও এলাকার উন্নয়নের শপথ।’

তিনি আরও বলেন, ‘জনগণ আজ পরিবর্তন চায়। দীর্ঘ দুঃশাসনে মানুষ ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচনে মানুষ আর প্রতারিত হতে চায় না। জনগণ তাদের ভোটের মাধ্যমেই ইতিহাস বিকৃতকারীদের জবাব দেবে।’

আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নজিম উদ্দিন প্রমুখ। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

Link copied!